News Portal Logo
Today

বিপিএলে ঝড় তুলতে আসছে নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’

খেলা ডেস্ক

নিজস্ব প্রতিবেদন
২২ নভেম্বর ২০২৫, ১১:২৬
News
Logo Stv24 Exclusive
Share on: Facebook PDF Copy Print More

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার ঘটতে যাচ্ছে বড় চমক— প্রথমবারের মতো আলোচনায় উঠে এসেছে নোয়াখালী এক্সপ্রেস নামের সম্ভাব্য নতুন ফ্র্যাঞ্চাইজি। বিসিবি গত ১১ অক্টোবর ঘোষণা করা ১০টি অঞ্চলের তালিকায় নোয়াখালীকে রাখলেও তখন মালিকানা নেওয়ার দৌড়ে এগোয়নি বাংলা মার্ক লিমিটেড। কিন্তু সময়ের পালাবদলে আবারও নোয়াখালীকে ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তাপ। বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, দেশ ট্রাভেলস এবার মালিকানা পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। প্রাথমিক যাচাই-বাছাই থেকে শুরু করে আর্থিক স্বচ্ছতা— সব শর্তই তারা প্রায় পূরণ করে ফেলেছে। অন্যদিকে ব্যাংক গ্যারান্টি না দেওয়াসহ নানা জটিলতায় চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে নিলাম ২৩ নভেম্বর থেকে পিছিয়ে ৩০ নভেম্বর নেওয়ায় গুঞ্জন আরও তীব্র— চট্টগ্রামের জায়গায় বা বাড়তি দল হিসেবেই নোয়াখালী এক্সপ্রেসকে যুক্ত করতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিল। এমনও শোনা যাচ্ছে, চট্টগ্রাম বাদ না পড়লেও বিপিএলে দল বাড়িয়ে ষষ্ঠ দল হিসেবে নোয়াখালীকে যুক্ত করার চিন্তা চলছে। সব কিছুই নির্ভর করছে নিলামের আগের সময়টায় মালিকানা নিশ্চিত হওয়া ও আর্থিক শর্তপূরণ করার ওপর। ৩০ নভেম্বর ঢাকার পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম— তার আগেই প্রতিটি দল দুজন করে দেশি–বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে। এখন দেখার বিষয়— ‘নোয়াখালী এক্সপ্রেস’ কি সত্যিই বিপিএলের মাঠে দৌড় শুরু করবে? নাকি আগামী আসরেও থাকছে পাঁচ দলের পুরনো কাঠামো? সমর্থকদের উত্তেজনা এখন তুঙ্গে, চোখ এখন ৩০ নভেম্বরের দিকে— সেখানে মিলবে সব প্রশ্নের জবাব।


সকল সংবাদ

নোয়াখালীতে ডাকাত পরিচয়ে বিএনপি কর্মীকে আটক

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বেগম খালেদা জিয়ার জানাজায় জনতার মহাসমুদ্র

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

১৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

নির্বাচনে অংশ নিতে পারবেন মান্না

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীবাহী বাসে হামলা

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

দেশের উদ্দেশ্যে রওনা তারেক রহমানের

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নির্বাচনী প্রয়োজনে শনিবার ব্যাংক খোলা

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

আর্থিক ক্ষতির মুখে বিনিয়োগকারীরা

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

শনিবার, ১১ অক্টোবর ২০২৫

শনিবার দেশে ফিরছেন শহিদুল আলম

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

নতুন ভিডিও অ্যাপ আনলো ওপেনএআই

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বার্সেলোনার জালে চার গোল দিল সেভিয়া

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

আরও কমলো এলপি গ্যাসের দাম

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

রাকসু নির্বাচন পেছাল

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় সংবাদ