News Portal Logo
Today

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীবাহী বাসে হামলা

ঢাকা ডেস্ক

নিজস্ব প্রতিবেদন
২৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭
News
Logo Stv24 Exclusive
Share on: Facebook PDF Copy Print More

নিজস্ব প্রতিবেদক :- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাকায় আয়োজিত গণ-সংবর্ধনায় যোগ দিতে যাওয়ার পথে নরসিংদীতে হামলার মুখে পড়েছেন কিশোরগঞ্জের বিএনপি নেতা-কর্মীরা। বুধবার দিবাগত গভীর রাতে নরসিংদী জেলার শিবপুর উপজেলার আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, কিশোরগঞ্জ থেকে নেতা-কর্মীদের বহনকারী যাতায়াত পরিবহনের একটি বাস রাজধানীর পূর্বাচলের দিকে অগ্রসর হলে আমতলা এলাকায় দুর্বৃত্তরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় বাসটি ভাঙচুর করা হয় এবং চালককে মারধর করে গুরুতর আহত করা হয়। আহত চালককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, নরসিংদীর শিবপুর এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তিনি আরও জানান, বাসের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং হামলার পর পুলিশি সহায়তা নেওয়া হয়েছে।


সকল সংবাদ

নোয়াখালীতে ডাকাত পরিচয়ে বিএনপি কর্মীকে আটক

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বেগম খালেদা জিয়ার জানাজায় জনতার মহাসমুদ্র

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

১৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

নির্বাচনে অংশ নিতে পারবেন মান্না

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীবাহী বাসে হামলা

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

দেশের উদ্দেশ্যে রওনা তারেক রহমানের

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নির্বাচনী প্রয়োজনে শনিবার ব্যাংক খোলা

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

আর্থিক ক্ষতির মুখে বিনিয়োগকারীরা

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

শনিবার, ১১ অক্টোবর ২০২৫

শনিবার দেশে ফিরছেন শহিদুল আলম

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

নতুন ভিডিও অ্যাপ আনলো ওপেনএআই

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বার্সেলোনার জালে চার গোল দিল সেভিয়া

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

আরও কমলো এলপি গ্যাসের দাম

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

রাকসু নির্বাচন পেছাল

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় সংবাদ