News Portal Logo
Today

নিজ কেন্দ্রেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫ ভোটে পরাজিত ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ও বেসরকারি ফলাফল প্রকাশ শুরু হতেই ঢাকা-১৫ আসনে দেখা দিয়েছে বড় ধরনের চমক। এই আসনের হেভিওয়েট প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান তার নিজের ভোটকেন্দ্রেই নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়েছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ডেস্ক

Reporter Icon প্রতিবেদন সুকান্ত বিকাশ নাথ
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮
News
Logo Stv24 Exclusive
Share on: Facebook PDF Copy Print More

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান বিজয়ী হন। তিনি ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬৫ ভোট। অন্যদিকে জামায়াতের প্রার্থী ডা. শফিকুর রহমান তার দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে পেয়েছেন ৫৬০ ভোট। ফলে মাত্র ৫ ভোটের ব্যবধানে হারতে হয়েছে জামায়াত আমিরকে।

গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা ধরে রেখেছিল। ভোট গণনা শুরুর পর থেকেই কেন্দ্রভিত্তিক ফলাফলে তীব্র প্রতিযোগিতার চিত্র স্পষ্ট হয়ে ওঠে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দিনভর ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঢাকা-১৫ আসনে সামগ্রিকভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হলেও বিচ্ছিন্ন কিছু উত্তেজনার খবর পাওয়া গেছে। তবে ফলাফল ঘোষণা শুরু হওয়ার পর থেকেই এই আসনে প্রতিদ্বন্দ্বিতা ঘিরে আলোচনার ঝড় উঠেছে।


সকল সংবাদ

নোয়াখালীতে ডাকাত পরিচয়ে বিএনপি কর্মীকে আটক

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বেগম খালেদা জিয়ার জানাজায় জনতার মহাসমুদ্র

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

১৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

নির্বাচনে অংশ নিতে পারবেন মান্না

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীবাহী বাসে হামলা

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

দেশের উদ্দেশ্যে রওনা তারেক রহমানের

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নির্বাচনী প্রয়োজনে শনিবার ব্যাংক খোলা

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

আর্থিক ক্ষতির মুখে বিনিয়োগকারীরা

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

শনিবার, ১১ অক্টোবর ২০২৫

শনিবার দেশে ফিরছেন শহিদুল আলম

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

নতুন ভিডিও অ্যাপ আনলো ওপেনএআই

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বার্সেলোনার জালে চার গোল দিল সেভিয়া

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

আরও কমলো এলপি গ্যাসের দাম

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

রাকসু নির্বাচন পেছাল

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় সংবাদ