News Portal Logo
Today

গুগল ক্রোম এক্সটেনশন দিয়ে ব্যবহারকারীদের তথ্য চুরির আশঙ্কা

প্রযুক্তি ডেস্ক

Reporter Icon প্রতিবেদন অর্ক আইচ
২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১২
News
Logo Stv24 Exclusive
Share on: Facebook PDF Copy Print More

গুগল ক্রোম ব্রাউজারে ব্যবহৃত দুটি এক্সটেনশনের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি এবং ইন্টারনেট ব্যবহারের ওপর গোপন নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান সকেট সিকিউরিটি এই সংক্রান্ত গুরুতর নিরাপত্তা ঝুঁকির তথ্য প্রকাশ করেছে। গবেষণায় বলা হয়েছে, একই প্রতিষ্ঠানের তৈরি এই দুটি এক্সটেনশনের নাম ‘ফ্যান্টম শাটল’। এর একটি ডেভেলপারদের জন্য বিভিন্ন টুল ও সহায়তা দেওয়ার উদ্দেশ্যে তৈরি, আর অন্যটি নেটওয়ার্কের গতি পরীক্ষা করার কাজে ব্যবহৃত হয়। তবে আড়ালে এই এক্সটেনশনগুলো ব্যবহারকারীদের অজান্তেই সংবেদনশীল তথ্য সংগ্রহ করছে এবং ইন্টারনেট ট্রাফিক নিয়ন্ত্রণে সক্ষম হচ্ছে। গবেষকেরা জানিয়েছেন, এসব এক্সটেনশন ব্যবহারকারীর ব্রাউজিং অভ্যাস, অনলাইন কার্যক্রম এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে পাঠাতে পারে। এতে ব্যবহারকারীরা পরিচয় চুরি, আর্থিক জালিয়াতি বা আরও বড় ধরনের সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়তে পারেন। উদ্বেগজনক বিষয় হলো, অভিযোগ ওঠার পরও এক্সটেনশন দুটি এখনও গুগলের ক্রোম ওয়েব স্টোরে পাওয়া যাচ্ছে এবং গুগলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

নিরাপত্তা বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের দ্রুত এক্সটেনশন দুটি ব্রাউজার থেকে অপসারণ করার পাশাপাশি ভবিষ্যতে এসব এক্সটেনশন ইনস্টল না করার পরামর্শ দিয়েছেন। তারা সতর্ক করে বলেন, অপ্রয়োজনে একাধিক ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করলে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন, নিরাপদ থাকতে হলে ব্যবহারকারীদের কয়েকটি বিষয়ে সচেতন থাকতে হবে। যেমন, শুধুমাত্র প্রয়োজনীয় এক্সটেনশন ব্যবহার করা, ইনস্টল করার আগে এক্সটেনশনের রিভিউ ও রেটিং যাচাই করা, অপরিচিত ডেভেলপারের এক্সটেনশন এড়িয়ে চলা এবং নিয়মিত ব্রাউজারের অনুমতিসমূহ পর্যালোচনা করা।


সকল সংবাদ

নোয়াখালীতে ডাকাত পরিচয়ে বিএনপি কর্মীকে আটক

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বেগম খালেদা জিয়ার জানাজায় জনতার মহাসমুদ্র

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

১৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

নির্বাচনে অংশ নিতে পারবেন মান্না

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীবাহী বাসে হামলা

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

দেশের উদ্দেশ্যে রওনা তারেক রহমানের

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নির্বাচনী প্রয়োজনে শনিবার ব্যাংক খোলা

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

আর্থিক ক্ষতির মুখে বিনিয়োগকারীরা

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

শনিবার, ১১ অক্টোবর ২০২৫

শনিবার দেশে ফিরছেন শহিদুল আলম

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

নতুন ভিডিও অ্যাপ আনলো ওপেনএআই

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বার্সেলোনার জালে চার গোল দিল সেভিয়া

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

আরও কমলো এলপি গ্যাসের দাম

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

রাকসু নির্বাচন পেছাল

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় সংবাদ