News Portal Logo
Today

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন আজ

বাংলাদেশ ডেস্ক

Reporter Icon প্রতিবেদন সুকান্ত বিকাশ নাথ
১১ মার্চ ২০২৬, ১১:৩৯
News
Logo Stv24 Exclusive
Share on: Facebook PDF Copy Print More

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় বসছে নবনির্বাচিত সরকারের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রথম দিনেই নির্বাচিত হবেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে এই ঐতিহাসিক অধিবেশনের সূচনা হবে। সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী সাধারণত বিদায়ী স্পিকার অথবা ডেপুটি স্পিকার নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। তবে এবার ভিন্ন পরিস্থিতিতে শুরু হচ্ছে অধিবেশন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তৎকালীন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। অন্যদিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে রয়েছেন। ফলে স্পিকারের শূন্য আসন নিয়েই শুরু হচ্ছে এবারের সংসদ অধিবেশন। এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, অধিবেশনের শুরুতে সংসদ নেতা তারেক রহমান সভাপতিত্বের জন্য একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করবেন। অন্য একজন সদস্য সেই প্রস্তাব সমর্থন করলে ওই জ্যেষ্ঠ সদস্যের সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।


সকল সংবাদ

নোয়াখালীতে ডাকাত পরিচয়ে বিএনপি কর্মীকে আটক

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বেগম খালেদা জিয়ার জানাজায় জনতার মহাসমুদ্র

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

১৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

নির্বাচনে অংশ নিতে পারবেন মান্না

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীবাহী বাসে হামলা

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

দেশের উদ্দেশ্যে রওনা তারেক রহমানের

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নির্বাচনী প্রয়োজনে শনিবার ব্যাংক খোলা

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

আর্থিক ক্ষতির মুখে বিনিয়োগকারীরা

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

শনিবার, ১১ অক্টোবর ২০২৫

শনিবার দেশে ফিরছেন শহিদুল আলম

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

নতুন ভিডিও অ্যাপ আনলো ওপেনএআই

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বার্সেলোনার জালে চার গোল দিল সেভিয়া

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

আরও কমলো এলপি গ্যাসের দাম

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

রাকসু নির্বাচন পেছাল

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় সংবাদ