News Portal Logo
Today

নির্বাচনী প্রয়োজনে শনিবার ব্যাংক খোলা

বাংলাদেশ ডেস্ক

Reporter Icon প্রতিবেদন সুকান্ত বিকাশ নাথ
২৫ ডিসেম্বর ২০২৫, ০২:০১
News
Logo Stv24 Exclusive
Share on: Facebook PDF Copy Print More

নিজস্ব প্রতিবেদক:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতির অংশ হিসেবে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সারাদেশে সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। প্রার্থীদের জামানতের অর্থ জমা এবং ভোটার তালিকার সিডি কেনার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠায়। ইসির সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আজ সন্ধ্যায় একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, শনিবার দেশের সব ব্যাংকের সব শাখা খোলা থাকবে। নির্বাচন কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তবে তার আগে টানা তিন দিনের ছুটিতে পড়ছে দেশ। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সাধারণ ছুটি, এরপর ২৬ ডিসেম্বর শুক্রবার এবং ২৭ ডিসেম্বর শনিবার সাপ্তাহিক ছুটি নির্ধারিত রয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জামানতের অর্থ এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের টাকা ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধ করতে হয়। টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকলে প্রার্থীদের পক্ষে এসব আর্থিক লেনদেন সম্পন্ন করা কঠিন হয়ে পড়ত। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রার্থীদের প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম নির্বিঘ্ন করতে আগামী শনিবার সব তফসিলি ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ওই দিন প্রার্থীরা ব্যাংক থেকে প্রয়োজনীয় পে-অর্ডার বা ট্রেজারি চালান সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সকল সংবাদ

নোয়াখালীতে ডাকাত পরিচয়ে বিএনপি কর্মীকে আটক

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বেগম খালেদা জিয়ার জানাজায় জনতার মহাসমুদ্র

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

১৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

নির্বাচনে অংশ নিতে পারবেন মান্না

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীবাহী বাসে হামলা

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

দেশের উদ্দেশ্যে রওনা তারেক রহমানের

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নির্বাচনী প্রয়োজনে শনিবার ব্যাংক খোলা

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

আর্থিক ক্ষতির মুখে বিনিয়োগকারীরা

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

শনিবার, ১১ অক্টোবর ২০২৫

শনিবার দেশে ফিরছেন শহিদুল আলম

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

নতুন ভিডিও অ্যাপ আনলো ওপেনএআই

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বার্সেলোনার জালে চার গোল দিল সেভিয়া

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

আরও কমলো এলপি গ্যাসের দাম

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

রাকসু নির্বাচন পেছাল

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় সংবাদ