News Portal Logo
Today

পিতার বয়স বড় মেয়ের থেকে মাত্র দেড় বছরের বড়

বাংলাদেশ ডেস্ক

নিজস্ব প্রতিবেদন
১৮ নভেম্বর ২০২৫, ০৪:৫৫
News
Logo Stv24 Exclusive
Share on: Facebook PDF Copy Print More

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় স্কুল সনদে বয়স কমিয়ে পিতার বয়সই হলো ছেলের চেয়ে মাত্র তিন বছরের বড়! কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গ্রামপুলিশ নিয়োগে জন্মনিবন্ধনে বয়স জালিয়াতির এমন ঘটনায় স্থানীয় পর্যায়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, নিয়োগপ্রক্রিয়ায় একটি সিন্ডিকেট কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়েছে। বিচ্ছিন্ন এই উপজেলার যাদুরচর ইউনিয়নের বাসিন্দা হাফিজুর রহমান। সংসারে তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে—সবাই ভোটার। ছেলেমেয়েদের বিয়েও দিয়েছেন কয়েক বছর আগে। কিন্তু গ্রামপুলিশের চাকরি পেতে গিয়ে জন্মনিবন্ধনে তার বয়স দেওয়া হয়েছে ১৯৯৬ সাল, যদিও জাতীয় পরিচয়পত্রে জন্মসাল ১৯৮৫। মজার ব্যাপার, তার ছেলে নয়ন মিয়ার জন্ম ১৯৯৯ সালে। অর্থাৎ, নথিতে হাফিজুর তার নিজের ছেলের চেয়ে মাত্র তিন বছরের বড়! বড় মেয়ের থেকেও তিনি নথিতে মাত্র দেড় বছরের বড়। স্থানীয় কাউন্সিলর রবিউল হক বলেন, "হাফিজুরের এনআইডি কার্ড আছে, জন্মনিবন্ধন দিয়ে বয়স জালিয়াতি করে চাকরি নেওয়া হয়েছে। এখানে অবশ্যই মোটা অঙ্কের লেনদেন হয়েছে।" আরেক কাউন্সিলর হযরত আলী যোগ করেন, "বয়স জালিয়াতি করে চাকরি নেওয়া টাকা ছাড়া সম্ভব নয়। যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন।" এক গ্রামপুলিশ নাম প্রকাশ না করার শর্তে বলেন, "চেয়ারম্যান আমার কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছেন। শুনেছি জনপ্রতি তিন-চার লাখ টাকা নেওয়া হয়েছে।" স্থানীয় বাসিন্দা মজিবর ও শমসের আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, "যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ায় এলাকায় অসন্তোষ ছড়িয়েছে। আমরা তদন্ত ও বিচার চাই।" যাদুরচর ইউনিয়নের চেয়ারম্যান সরবেশ আলী হাফিজুর রহমানকে স্কুল ও জন্মনিবন্ধন সনদ দেখিয়ে চাকরি দেওয়ার কথা স্বীকার করলেও আর্থিক লেনদেনের কথা অস্বীকার করেন। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, "বয়স জালিয়াতি করে চাকরি দেওয়া হয়েছে—এমন অভিযোগ পেলে তদন্ত করা হবে।" জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, "এ বিষয়ে আমি প্রথমবার শুনলাম। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" স্থানীয় সূত্রে জানা যায়, গত আগস্টে পাঁচ ইউনিয়নে ১৯ জন গ্রামপুলিশ নিয়োগে জনপ্রতি চার থেকে পাঁচ লাখ টাকা করে প্রায় কোটি টাকা হাতিয়েছে একটি সিন্ডিকেট। নিয়োগবাণিজ্যের এই অভিযোগ এখন প্রশ্ন তুলেছে প্রশাসনের জবাবদিহিতার ওপর।


সকল সংবাদ

নোয়াখালীতে ডাকাত পরিচয়ে বিএনপি কর্মীকে আটক

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বেগম খালেদা জিয়ার জানাজায় জনতার মহাসমুদ্র

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

১৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

নির্বাচনে অংশ নিতে পারবেন মান্না

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীবাহী বাসে হামলা

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

দেশের উদ্দেশ্যে রওনা তারেক রহমানের

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নির্বাচনী প্রয়োজনে শনিবার ব্যাংক খোলা

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

আর্থিক ক্ষতির মুখে বিনিয়োগকারীরা

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

শনিবার, ১১ অক্টোবর ২০২৫

শনিবার দেশে ফিরছেন শহিদুল আলম

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

নতুন ভিডিও অ্যাপ আনলো ওপেনএআই

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বার্সেলোনার জালে চার গোল দিল সেভিয়া

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

আরও কমলো এলপি গ্যাসের দাম

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

রাকসু নির্বাচন পেছাল

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় সংবাদ