News Portal Logo
Today

ফেনীতে বিয়ের দাবিতে শিবির নেতার বাড়িতে প্রেমিকার অবস্থান

বাংলাদেশ ডেস্ক

নিজস্ব প্রতিবেদন
২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬
News
Logo Stv24 Exclusive
Share on: Facebook PDF Copy Print More

ফেনীর সোনাগাজীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া ময়মনসিংহের এক তরুণীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার (রাত) ওই তরুণী সোনাগাজীতে এসে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। অভিযুক্ত প্রেমিকের নাম জামাল উদ্দিন। তিনি সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর গ্রামের আলাম সওদাগরের পুরাতন বাড়ির আবুল কালামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল উদ্দিন শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এবং তার বাবা স্থানীয় জামায়াতের সঙ্গে সম্পৃক্ত। ভুক্তভোগী তরুণীর নাম তাসলিমা আক্তার তমা। তিনি ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা। তিনি দাবি করেন, তিনি স্থানীয় একটি মাদরাসা থেকে কামিল পাস করেছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তরুণীকে বলতে শোনা যায়, ফেসবুকে জামাল উদ্দিনের সঙ্গে তার পরিচয় হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বেড়ানোর কথা বলে গত মাসে তাকে কক্সবাজারে নিয়ে যান জামাল। সেখানে স্বামী-স্ত্রীর পরিচয়ে একটি হোটেলে অবস্থানকালে বিয়ের আশ্বাসে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন হয় বলে অভিযোগ করেন তিনি। কক্সবাজার থেকে ফেরার পর কিছুদিন যোগাযোগ থাকলেও হঠাৎ করে জামাল উদ্দিন তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। কয়েক দিন আগে তিনি ওমরা করতে সৌদি আরব গেছেন দাবি করে ম্যাসেজ পাঠিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তাকে ভুলে যেতে বলেন। তাসলিমা আক্তার তমা বলেন, “ম্যাসেজ দেওয়ার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি। পরে জানতে পারি সে দেশে রয়েছে। আমাকে বিয়ে না করলে আমি তার বাড়ি থেকে যাব না।” এ সময় তিনি প্রেমের স্বপক্ষে বিভিন্ন অন্তরঙ্গ ছবি ও তাদের মধ্যে আদান-প্রদান হওয়া মেসেজের স্ক্রিনশট দেখিয়ে বিয়ের দাবিতে অনড় থাকেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মির্জা তানিম এবং সদস্য শাখাওয়াত হোসেন বলেন, “রাতে মেয়েটি এলাকায় আসার পর অভিযুক্ত জামাল উদ্দিন তার বাবার দোকানে যায়। বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মেয়েটির সঙ্গে কথা বলি এবং পারিবারিকভাবে সমাধানের আহ্বান জানাই।” তারা আরও জানান, তাদের উপস্থিতির খবর পেয়ে অভিযুক্ত জামাল উদ্দিন বাড়ি ছেড়ে অজ্ঞাতস্থানে চলে যান। পরে পুলিশকে জানিয়ে তারা তরুণীকে বাড়িতে রেখে চলে আসেন। অভিযুক্ত জামাল উদ্দিন শিবিরের রাজনীতিতে সক্রিয় কি না—এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলকান্দি ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম মেম্বার বলেন, “এলাকায় তিনি শিবির করেন কি না, তা নিশ্চিত নই। তবে যদি সক্রিয় থেকেও থাকেন, সেটি ফেনীতে হতে পারে।” ঘটনার বিষয়ে জামাল উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তার বাবা আবুল কালামের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলে বক্তব্য পাওয়া যায়নি। তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে লোকলজ্জার ভয়ে প্রেমিক জামাল উদ্দিন ও তাসলিমা আক্তার তমা রোববার (দুপুরে) ফেনী আদালতে গিয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন। তাদের বর্তমান অবস্থান নিশ্চিত না হলেও এলাকার একাধিক ব্যক্তি বিয়ের সত্যতা নিশ্চিত করেছেন।


সকল সংবাদ

নোয়াখালীতে ডাকাত পরিচয়ে বিএনপি কর্মীকে আটক

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বেগম খালেদা জিয়ার জানাজায় জনতার মহাসমুদ্র

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

১৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

নির্বাচনে অংশ নিতে পারবেন মান্না

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীবাহী বাসে হামলা

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

দেশের উদ্দেশ্যে রওনা তারেক রহমানের

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নির্বাচনী প্রয়োজনে শনিবার ব্যাংক খোলা

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

আর্থিক ক্ষতির মুখে বিনিয়োগকারীরা

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

শনিবার, ১১ অক্টোবর ২০২৫

শনিবার দেশে ফিরছেন শহিদুল আলম

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

নতুন ভিডিও অ্যাপ আনলো ওপেনএআই

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বার্সেলোনার জালে চার গোল দিল সেভিয়া

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

আরও কমলো এলপি গ্যাসের দাম

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

রাকসু নির্বাচন পেছাল

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় সংবাদ