News Portal Logo
Today

ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

বাংলাদেশ ডেস্ক

Reporter Icon প্রতিবেদন অর্ক আইচ
২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২০
News
Logo Stv24 Exclusive
Share on: Facebook PDF Copy Print More

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে চতুর্থ দিনের মত শাহবাগ অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জড়ো হয় তারা। পরে ২টা ২০ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবস্থান করেন তারা; এতে আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

সেখানে ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘বাংলাদেশের আজাদী, ওসমান হাদি’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন অবরোধকারীরা। গুলিতে প্রাণ হারানো ওসমান হাদি হত্যার বিচার চেয়ে শুক্রবার বিকাল থেকে শাহবাগ মোড়ে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ। রোববার (২৮ ডিসেম্বর) রাতে চার দফা দাবি জানিয়ে ওই দিনের অবরোধ কর্মসূচি শেষ করে আন্দোলনকারীরা। চার দাবি—

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে । ২. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। ৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সকল খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। ৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাঁপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাদি হত্যা মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে এসেছে। আগামী ৭ জানুয়ারি এই মামলার চার্জশিট দেওয়া হবে বলে আশা করছেন তিনি। তবে হাদি হত্যার প্রধান সন্দেহভাজনের পালিয়ে ভারতে যাওয়া এবং তাকে সহায়তার অভিযোগে দেশটিতে দুজন গ্রেফতার হওয়ার যে তথ্য ঢাকার পুলিশ দিয়েছে, মেঘালয় পুলিশ তা অস্বীকার করেছে।


হাদি হত্যায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতারের তথ্য দিয়েছে পুলিশ। তাদের মধ্যে ছয়জন জবানবন্দি দিয়েছেন। গ্রেফতাকৃতরা হলেন—মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির এবং মা হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, রেন্ট-এ কার ব্যবসায়ী মুফতি মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, ফয়সালের সহযোগী মো. কবির (ভারতে পালাতে) সহযোগিতাকারী সিবিউন দিউ ও সঞ্জয় চিসিম।

সকল সংবাদ

নোয়াখালীতে ডাকাত পরিচয়ে বিএনপি কর্মীকে আটক

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বেগম খালেদা জিয়ার জানাজায় জনতার মহাসমুদ্র

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

১৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

নির্বাচনে অংশ নিতে পারবেন মান্না

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীবাহী বাসে হামলা

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

দেশের উদ্দেশ্যে রওনা তারেক রহমানের

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নির্বাচনী প্রয়োজনে শনিবার ব্যাংক খোলা

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

আর্থিক ক্ষতির মুখে বিনিয়োগকারীরা

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

শনিবার, ১১ অক্টোবর ২০২৫

শনিবার দেশে ফিরছেন শহিদুল আলম

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

নতুন ভিডিও অ্যাপ আনলো ওপেনএআই

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বার্সেলোনার জালে চার গোল দিল সেভিয়া

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

আরও কমলো এলপি গ্যাসের দাম

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

রাকসু নির্বাচন পেছাল

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় সংবাদ